Update এই মর্মে অত্র বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামি 17/09/2026 রোজ বৃহস্পতিবার ও 20/09/2026 খ্রি. শ্রেণি অভিক্ষা অর্থাৎ ক্লাস টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত শ্রেণি অভিক্ষায় সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক। তাই সকল শিক্ষার্থীকে বেতন, ফি ,জরিমানা ও আইসিটি ফি সহ সকল বকেয়া পাওনা আগামি 15/09/2026 এর মধ্যে পরিশোধ করে অফিস থেকে প্রবেশ পত্র (ADMIT CARD) সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। উল্লেখ্য, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে হাজির হলেও ডিজিটাল হাজিরা দিতে কিংবা আইডি কার্ড সঙ্গে আনতে ভুলে যাচ্ছে, ফলে জরিমানা প্রদান করতে বাধ্য হবে যা অনভিপ্রেত ও অনাকাঙ্খিত। আরো উল্লেখ্য, কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মানতে চরম অবহেলা প্রকাশ করছে, যা ক্ষমার অযোগ্য অপরাধ। বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবক ও শিক্ষকদের জোরালোভাবে তদারকি করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রধান শিক্ষক, আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়, মোবাইল :01714412181 ও 01309108637।
  • Mobile No:01714412181
  • Email:mejbabd@gmail.com
Institute information

আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা বিভাগের ফরিদপুর জেলায়, ভাঙ্গা উপজেলার মালীগ্রাম বাজার সংলগ্নে এবং ঢাকা-মাওয়া-খুলনা এক্সপ্রেস হাইওয়ের উত্তর পার্শ্বে অবস্থিত একটি স্কুল। বিদ্যালয়টি এলাকার অনগ্রসর মানুষকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় ও নিঃর্স্বাথ মনোভাব নিয়ে স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবী, দাতা ব্যক্তিবর্গের সামষ্টিক উদ্যোগে 1973 সনে স্থাপিত । 1973 সালে বিদ্যালয়টি নিম্ন-মাধ্যমিক পর্যায়ের পাঠদানের অনুমতি স্বাপেক্ষে স্বীকৃতি লাভ করে । পরবর্তীতে 1984 সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ের স্বীকৃতি লাভ করে 01/06/1984 ইং তারিখে বিদ্যালয়ের নিম্ন-মাধ্যমিক ও 01/01/1994 ইং তারিখে মাধ্যমিক পর্যায়ে এম,পি,ও ভূক্ত হয় । বর্তমানে বিদ্যালয়ে 17 জন শিক্ষক, 4 জন খন্ডকালীণ শিক্ষক ও ৩ জন কর্মচারী কর্মরত আছে । (চলমান)

See EIIN Certificate
See Institute's Permission/Permit

Institute EIIN Number :

108637

Institute Name

Abdur Rashid Mia High School (108637)

Tag

এসো জ্ঞান অর্জনে, বের হও সেবা দানে

Address

Maligram (7830), Bhanga, Faridpur, Dhaka, Bangladesh

Mobile No

01714412181

E-Mail

mejbabd@gmail.com

Current Student

859

Institute Type

High School

Class

Six,Seven,Eight,Nine,Ten

Classroom

18